ভাত-পিঠা-পুলির দেশ বাংলাদেশে গত দুই দশকে নুডলস হয়ে উঠেছে জনপ্রিয় খাবারের একটি। দ্রুত নগরায়ণ, কর্মজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি ও ব্যস্ত জীবনযাত্রায় সহজে প্রস্তুত করা যায়— এমন খাবারের চাহিদা বাড়ায় নুডলসের বাজারও দ্রুত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দেশে নুডলসের বাজারের আকার আনুমানিক ১ হাজার ৫০০ কোটি টাকা। স্থানীয় চাহিদা মেটাতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এ খাতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।
শুধু দেশীয় বাজারেই সীমাবদ্ধ নেই এ শিল্প। বাংলাদেশে উৎপাদিত নুডলস এখন মধ্যপ্রাচ্য, ই...