Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আজ জাতীয় নুডলস দিবস

১২০০ কোটি টাকা বিনিয়োগ নুডলসের বাজারে

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬
১২০০ কোটি টাকা বিনিয়োগ নুডলসের বাজারে

গ্রাফিকস: আগামীর সময়

ভাত-পিঠা-পুলির দেশ বাংলাদেশে গত দুই দশকে নুডলস হয়ে উঠেছে জনপ্রিয় খাবারের একটি। দ্রুত নগরায়ণ, কর্মজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি ও ব্যস্ত জীবনযাত্রায় সহজে প্রস্তুত করা যায়— এমন খাবারের চাহিদা বাড়ায় নুডলসের বাজারও দ্রুত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দেশে নুডলসের বাজারের আকার আনুমানিক ১ হাজার ৫০০ কোটি টাকা। স্থানীয় চাহিদা মেটাতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এ খাতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।

শুধু দেশীয় বাজারেই সীমাবদ্ধ নেই এ শিল্প। বাংলাদেশে উৎপাদিত নুডলস এখন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফলে প্রক্রিয়াজাত খাদ্য ও অ্যাগ্রো-প্রসেসিং খাতে নুডলস নতুন সম্ভাবনা তৈরি করেছে।

স্বাধীনতার পর সত্তর ও আশির দশকে চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে সীমিত পরিসরে এগ ও স্টিক নুডলস আমদানি করা হতো। তখন এটি মূলত শহুরে উচ্চবিত্তের খাবার হিসেবে পরিচিত ছিল। ১৯৮৭ সালে কোকোলা ফুড প্রোডাক্টস দেশে বাণিজ্যিকভাবে স্টিক নুডলস উৎপাদন শুরু করলে পরিস্থিতি বদলাতে শুরু করে। পরে ১৯৯০-এর দশকের শেষদিকে নেসলে বাংলাদেশে ‘ম্যাগি ২-মিনিট ইনস্ট্যান্ট নুডলস’ উৎপাদন ও বাজারজাত শুরু করে। এতে নুডলস দ্রুত সাধারণ ভোক্তার কাছে পৌঁছে যায়।

শিল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৩০-৩৫ হাজার টন নুডলসের চাহিদা রয়েছে। মোট বাজারের প্রায় ৮০ শতাংশ ইনস্ট্যান্ট নুডলস এবং বাকি ২০ শতাংশ স্টিক নুডলস ও পাস্তা। বার্ষিক বাজার প্রবৃদ্ধি প্রায় ৭-৮ শতাংশ। বাজারে নেসলের ‘ম্যাগি’, প্রাণ-আরএফএলের ‘মি. নুডলস’, কোকোলা, ফ্রেশ, এসিআই, স্কয়ার ও বসুন্ধরা উল্লেখযোগ্য ব্র্যান্ড।

বাজার সম্প্রসারণের সঙ্গে বাড়ছে উৎপাদন সক্ষমতায় বিনিয়োগও। একটি বিশ্বমানের স্বয়ংক্রিয় নুডলস উৎপাদন লাইন স্থাপনে ৫০ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন হতে পারে। বড় প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় উৎপাদন ও আধুনিক প্যাকেজিং প্রযুক্তিতে বিনিয়োগ করছে।

নুডলসবিনিয়োগআমদানিউৎপাদনজাতীয় নুডলস দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত