রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। এ ছাড়া ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে।
ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।






