Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সফটওয়্যার আপডেটের ফাঁদে উধাও ৯ লাখ টাকা

  • ফেসবুক-টেলিগ্রামে সক্রিয় আন্তর্জাতিক চক্রের সন্ধান
  • ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করে বিদেশে পাচার হতো অর্থ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫
সফটওয়্যার আপডেটের ফাঁদে উধাও ৯ লাখ টাকা

সংগৃহীত ছবি

মোবাইল ফোনে আসা একটি ‘সফটওয়্যার আপডেট’ বার্তা। সাধারণ একটি নোটিফিকেশন মনে করে সেটিতে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ফোনটি চলে যায় অদৃশ্য এক চক্রের নিয়ন্ত্রণে। এক এক করে ব্যাংক হিসাব থেকে টাকা চলে যায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে। স্টেটমেন্ট হাতে নিয়ে চোখ কপালে ওঠে ভুক্তভোগীর। একবারে নয়, বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়েছে মোট ৯ লাখ ৮৬ টাকা।

সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে ফিশিং লিংকের মাধ্যমে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে এ অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও মো. সাগর হোসেন (২৮)।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। তিনি জানিয়েছেন, বুধবার রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। এক্ষেত্রে রাত ১টা ১৫ মিনিটে রংপুরের ডিসি বাংলোর মোড়সংলগ্ন গোমস্তপাড়া এলাকা থেকে সৌরভকে এবং রাত ২টা ৩৫ মিনিটে হনুমানতলা-চিকলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাগরকে।

তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের তিনটি চেক বই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড, একটি সিম্ফনি বাটন ফোন ও একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, গত ২ জুন ভুক্তভোগীর ফোনে একটি আপডেট-সংক্রান্ত বার্তা আসে। বার্তাটি খোলার পর ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে এবং কিছু সময়ের জন্য ডিসপ্লে অচল হয়ে যায়। পরে ফোন চালু হলে তিনি জানতে পারেন, তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন হিসাবে অর্থ স্থানান্তর করা হয়েছে। স্টেটমেন্ট যাচাই করে দেখা যায়, মোট ৯ লাখ ৮৬ টাকা আত্মসাৎ হয়েছে। এ ঘটনায় ৪ জুন রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার নেয় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। তদন্তে ব্যাংক থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর সাইবার ইনভেস্টিগেশন টিম রংপুরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন সিআইডিকে জানিয়েছে, ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই চক্রের হয়ে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণের কাজ করতেন তিনি।

সিআইডির ভাষ্য অনুযায়ী, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা বিভিন্ন মাধ্যমে উত্তোলন করে দেশের বাইরে থাকা সহযোগীদের কাছে পাঠানো হতো। এর বিনিময়ে কমিশন পেত চক্রের সদস্যরা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি চক্রটির দেশি-বিদেশি অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সিআইডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    advertiseadvertise