Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

টিআইবি

মানবাধিকার কমিশন বিলে স্বায়ত্তশাসন নিশ্চিত হয়নি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২
মানবাধিকার কমিশন বিলে স্বায়ত্তশাসন নিশ্চিত হয়নি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদীয় কমিটির পর্যালোচনা সত্ত্বেও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এ মৌলিক কাঠামোগত ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তের ক্ষমতা না থাকা এবং ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ রয়ে গেছে বলে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন বিলে সুবিধাবঞ্চিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ঋণখেলাপিদের অযোগ্য ঘোষণার মতো কিছু ইতিবাচক পরিবর্তনের সুপারিশ থাকলেও মূল স্বায়ত্তশাসন নিশ্চিত হয়নি। বাছাই কমিটিতে স্পিকার, দুই মন্ত্রী, সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদসচিবের উপস্থিতি নির্বাহী বিভাগের একচ্ছত্র প্রভাবের সুযোগ বহাল রাখছে। এ ছাড়া, মোট জনবলের ৩০ শতাংশ প্রেষণে সরকারি কর্মচারী নিয়োগ এবং কমিশনকে কোনো মন্ত্রণালয়ের অধীন না রাখার স্পষ্ট আইনি সুরক্ষার অভাব স্বাধীন কমিশনের স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মানবাধিকার কমিশন বিলের ১৯ ধারা অনুযায়ী শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে কমিশন নিজে স্বাধীন তদন্ত না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছেই প্রতিবেদন চাইবে। এটি ২০০৯ সালের আইনের চেয়েও দুর্বল এবং আন্তর্জাতিক প্যারিস নীতিমালার পরিপন্থী।’ একইভাবে, গুম প্রতিরোধ বিলেও অভিযুক্ত সংস্থাকে বাদ দিয়ে অন্য কোনো বাহিনীর হাতে তদন্তের দায়িত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত নয়।

গুম প্রতিরোধ বিলে আইনি সুরক্ষার পরিবর্তে উল্টো ভীতি সঞ্চারের ঝুঁকি তৈরি করা হয়েছে। গুমের ন্যূনতম সাজা ৩ বছর করা হলেও, তথাকথিত ‘মিথ্যা বা হয়রানিমূলক’ অভিযোগের জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। দুর্বল তদন্ত ব্যবস্থার কারণে প্রকৃত অভিযোগ প্রমাণিত না হলে উল্টো ভুক্তভোগী পরিবারই সাজা ও হয়রানির মুখোমুখি হতে পারে। তদুপরি, গুম ব্যক্তিকে উদ্ধার না হওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাওয়ার পূর্ববর্তী সুরক্ষাও বাদ পড়েছে।

টিআইবি আহ্বান জানিয়েছে, তড়িঘড়ি করে কণ্ঠভোটে বিল দুটি পাস না করে সংসদে নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে অর্থবহ আলোচনা করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড ও অংশীজনদের ২৫ ও ১৭ দফা সুপারিশের ভিত্তিতে মৌলিক সংশোধন না এনে আইন পাস করা হলে, মানবাধিকার সুরক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হবে।

টিআইবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০

    advertiseadvertise