করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা
কূটনৈতিক প্রতিবেদক

সংগৃহীত ছবি
পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শনিবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।



