Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুর্দিনের বন্ধু মির্জা ফখরুল, সুদিনে হচ্ছেন রাষ্ট্রপতি!

  • রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তালিকায় এক নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বড় কোনো ব্যত্যয় না ঘটলে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হতে যাচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি।
রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯
দুর্দিনের বন্ধু মির্জা ফখরুল, সুদিনে হচ্ছেন রাষ্ট্রপতি!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতির পদটি এখন অপেক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে। দরজা খোলার অপেক্ষা শুধু— ভেতরে প্রবেশ করবেন কে, সেই প্রশ্নেই জমেছে রাজনৈতিক কৌতূহল। বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করায় সেই কৌতূহল আরও ঘনীভূত হয়েছে। তবে  সব জল্পনাকল্পনার কেন্দ্রবিন্দুতে এখন একটি নামই সবচেয়ে বেশি উচ্চারিত— বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। বড় কোনো ব্যত্যয় না ঘটলে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মনোনয়ন পেলে তিনিই হতে যাচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি।

আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে আর দু-এক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বিএনপির প্রার্থী হচ্ছেন কে। দলটি এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেনি। তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের আভাস, শেষ পর্যন্ত সব ঠিক থাকলে মির্জা ফখরুলই হতে পারেন ক্ষমতাসীন দলের প্রার্থী।

গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। দলের পক্ষে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। আরেকটি সংগ্রহ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুটি ফরম সংগ্রহের পরই অবশ্য আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে— তাহলে কি বিএনপি দুজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে?

দলীয় সূত্র বলছে, বিষয়টি তেমন নয়। ভুলভ্রান্তির ঝুঁকি এড়ানো এবং শেষ মুহূর্তের কোনো জটিলতা সামাল দিতে কৌশলগত কারণেই দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে প্রয়োজন হলে দুজনের নামেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগও খোলা রাখতে পারে দল। সেক্ষেত্রে দ্বিতীয় নাম হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন একজনই পাবেন। অন্যজন প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। ফলে ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনই পরিষ্কার হয়ে যাবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে।

ফখরুলের পাল্লাই ভারী

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, এ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগেই দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে দলের চেয়ারম্যানের ওপরই চূড়ান্ত সিদ্ধান্তের ভার দেওয়া হয়। এরপর দলের পক্ষ থেকে প্রকাশ্যে কারও নাম ঘোষণা করা হয়নি। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই ছোট হয়ে আসছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা। দলের ভেতরের আলোচনা ও দায়িত্বশীল সূত্রগুলোর আভাসে এখন সবচেয়ে এগিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের কঠিন সময়ে নেতৃত্ব এবং দলীয় গণ্ডির বাইরে গ্রহণযোগ্যতা— সব মিলিয়ে ফখরুলের নামটি গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়। বিএনপির ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে তিনি ছিলেন দলের সামনের সারির নেতৃত্বে। একদিকে দলের চেয়ারপারসন কারাগারে, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে— এমন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখা, নেতাকর্মীদের পাশে থাকা এবং আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

দলীয় নেতাদের অনেকের মতে, মির্জা ফখরুলের পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং দলের বাইরেও তার গ্রহণযোগ্যতা রাষ্ট্রপতি পদের জন্য তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় ছিল। বিভিন্ন পর্যায়ে দলের বাইরের কয়েকজনের নামও শোনা গেছে। তবে চূড়ান্ত সময়ে এসে আলোচনার মূল স্রোত এখন মির্জা ফখরুলকে ঘিরেই।

ফখরুল রাষ্ট্রপতি হলে বদলাবে বিএনপির নেতৃত্বও

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে শুধু রাষ্ট্রপতি ভবনেই পরিবর্তন আসবে না, বিএনপির দলীয় নেতৃত্ব ও সরকারেও তৈরি হবে একাধিক শূন্যতা। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ ছাড়তে হবে। একই সঙ্গে ছাড়তে হবে বিএনপি মহাসচিবের দায়িত্বও। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তার সংসদ সদস্য পদও থাকবে না। ফলে শূন্য হবে ঠাকুরগাঁও-১ আসন; সেখানে আয়োজন করতে হবে উপনির্বাচনের।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। মজার বিষয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০১১ সালেও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন মির্জা ফখরুল।

অর্থাৎ রাষ্ট্রপতি পদে তার মনোনয়ন শুধু একজন নেতার পদোন্নতি নয়; এর মধ্য দিয়ে বিএনপির দলীয় নেতৃত্ব, মন্ত্রিসভা এবং সংসদীয় রাজনীতিতেও একসঙ্গে বেশ কিছু পরিবর্তনের দরজা খুলে যাবে।

প্রতিদ্বন্দ্বী থাকছে জামায়াতেরও

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে খুব বেশি দুশ্চিন্তা না থাকলেও ভোটের মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তা এরই মধ্যে স্পষ্ট। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গতকাল রাষ্ট্রপতি পদে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে রাষ্ট্রপতি পদে এবার ভোট হওয়ার বিষয়টি নিশ্চিত।

তবে সংসদে বিএনপির নিরঙ্কুশ, অর্থাৎ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় নির্বাচনের ফল নিয়ে দলটির মধ্যে তেমন কোনো শঙ্কা নেই। বিএনপি যাকে প্রার্থী করবে, সংসদীয় সংখ্যার হিসাব অনুযায়ী তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবেন।

২০ আগস্ট ভোট

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট।

একাধিক প্রার্থী থাকলে ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে, সংসদ অধিবেশনের বাইরে অন্য কোনো সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোটের দিন নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ভোটের দিন সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হবে এবং সেই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতি নির্বাচনের বিশেষ অধিবেশন এক দিনের জন্য হতে পারে বলেও জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার ভাষ্য, আজ-কালের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বিএনপির প্রার্থী প্রসঙ্গে চিফ হুইপের বক্তব্যও স্পষ্ট— চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটি এরই মধ্যে সেই দায়িত্ব তার ওপরই ন্যস্ত করেছে।

অপেক্ষা এখন শুধু ঘোষণার

গত ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। এর পর থেকেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। সেই আলোচনায় একসময় অনেক নাম ছিল। এখন তালিকা যেন ক্রমেই ছোট হয়ে এসেছে। দুটি মনোনয়নপত্রের আড়ালে শেষ মুহূর্তের কৌশল থাকলেও রাজনৈতিক মহলের নজর এখন এক জায়গাতেই— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে।

তবে রাজনীতিতে শেষ কথা বলা হয় ঘোষণার পর। তাই ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের আগ পর্যন্ত বঙ্গভবনের পথে কার পদধ্বনি শোনা যাবে, তা নিয়ে অপেক্ষা থাকছেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি২৩তম রাষ্ট্রপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক