হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৬৪ শিশু দাঁড়িয়েছে। গত একদিনে নতুন করে ১ হাজার ৪২১ শিশুর শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশু করে মোট ২ শিশু মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে।



