হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১০ শিশুর
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামে ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশু মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, এ সময় নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক হাম রোগে নয়জন মারা গেছে। গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৬৭।
এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭২ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ২৩।






