ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ১০ মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জন ও হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২৯ জন। অপরদিকে, হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪২৭ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৯২৯ জন। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৫৩। গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১৩।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৯৩৫ জন। গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুজন এবং খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।



