ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩৮
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৩৮ জন। এ নিয়ে ৩৮ জন প্রাণ হারিয়েছে।
এখন পর্যন্ত মোট ১১ হাজার ১৯৫ জন রোগী শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর মধ্যে চলতি মাসে মারা গেছে ২০ জন। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে মৃত্যু হয়েছে ১৩ জনের।




