যুক্তরাষ্ট্রে বি-১ ও বি-২ ভিসায় ব্যবসায়ীক বৈঠক করা যাবে, কাজ নয়
কূটনৈতিক প্রতিবেদক

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র বি-১ ও বি-২ ভিজিটর ভিসায় পরিবর্তন এনেছে। এর মাধ্যমে এ ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিরা পাবেন কিছু বাড়তি সুবিধা।
আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, এই ভিসাধারীরা ব্যবসায়ীক বৈঠকে অংশ নিতে পারবেন। পাশাপাশি আলোচনা করার সুযোগ পাবেন চুক্তি নিয়ে।
বার্তায় সতর্ক করে বলা হয়, এসব ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা কাজ করার অনুমতি নেই।
ভ্রমণের আগে ভিসার শর্ত ও নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে উল্লেখ করা হয়েছে।



