প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে যোগদান করলেন রাশেদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দিয়ে নিজের দায়িত্ব শুরু করেছেন রাশেদ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে যোগদান করেছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দিয়ে নিজের দায়িত্ব শুরু করেছেন রাশেদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সকলের দোয়া চাই।’
এর আগে গত রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাশেদকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের ছবি যুক্ত করে রাশেদ খাঁন অপর এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’





