Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নিয়োগপ্রাপ্তদের প্রধানমন্ত্রী

কোনো অবস্থাতেই গায়ে দাগ লাগানো যাবে না

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২১:২৬
কোনো অবস্থাতেই গায়ে দাগ লাগানো যাবে না

সংগৃহীত ছবি

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দলীয় নেতাদের শতভাগ সততা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ার করে বলেছেন, দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই গায়ে দাগ লাগানো যাবে না। এমনটা হলে সরকার সেটা বরদাশত করবে না।

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন এ তথ্য।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে বিএনপির ১১ নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তারা। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১১টি প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সামসুল আলম। আজ রবিবার সরকারি সংশ্লিষ্ট এসব পদে যোগদান করেন তারা।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন, গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম মনিটরিং করছেন তিনি নিজে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দলের এসব নেতাও প্রধানমন্ত্রীর এই নীতির আওতায় থাকবেন।


আরও পড়ুন

দুধ-কলা দিয়ে যাদের পুষলেন, কি কাজে এলো?

২৬ জুলাই ২০২৬

সূত্র মতে, বৈঠকে নিয়োগপ্রাপ্ত বিএনপি নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বললেন, ‘আপনারা সবাই শতভাগ সফল হবেন, এমনটা বলছি না। তবে দায়িত্বে থাকাকালে কোনো অবস্থানেই গায়ে দাগ লাগানো যাবে না। যাবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলকে কলঙ্কিত করা। কারও বিরুদ্ধে কোনো অপকর্ম-দুর্নীতির অভিযোগ পেলে জিজ্ঞাসা করব না, সরাসরি সিদ্ধান্তে পৌঁছে যাব।’

এ সময় নেতাদের সরকারি দায়িত্ব পালনকালে নিয়মের মধ্য থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতা করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সরকারপ্রধান আরও বললেন, আস্থা-বিশ্বাসের জায়গা থেকে তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছি। আশা করি, তোমরা সেই আস্থার প্রতিদান দেবে। তখন নেতারা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনি যেমন বিশ্বাস করে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরাও আপনার সেই বিশ্বাসের মান রাখব। সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব।


আরও পড়ুন

গণঅভ্যুত্থান ব্যর্থ নয়, লড়াই এখনও বাকি

২৬ জুলাই ২০২৬

বৈঠকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক সালাহ্উদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আবদুল খালেক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু), বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান মামুন হাসান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন (সিদ্দিকী) প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও ছিলেন।


প্রধানমন্ত্রীচুক্তিভিত্তিক নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫