প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চুক্তিভিত্তিক
নিয়োগ হয়েছে ড. মোহাম্মদ মুজিবুর রহমানের। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের
(এনএসডিএ) সদস্য পদে গ্রেড-২ মর্যাদায় হয়েছে এ নিয়োগ। যোগদানের তারিখ থেকে এক
বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের
কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো
পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে
কর্মসম্পর্ক ছাড়ার শর্ত...