Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

১২ দিন পর টমেটো আমদানির অনুমতি দিল সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২১:৩৯
১২ দিন পর টমেটো আমদানির অনুমতি দিল সরকার

টমেটো আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) স্থগিতের ১২ দিন পর আবারও আমদানির অনুমতি দিয়েছে সরকার। আপাতত আগামী ৫ নভেম্বর পর্যন্ত এ অনুমতি বহাল থাকবে। এতে বাজারে টমেটোর সরবরাহ বাড়ার পাশাপাশি দাম নিয়ন্ত্রণ ও অবৈধ চোরাচালান কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোমবার রাতে আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক (আমদানি) শওকত ওসমান মজুমদার।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে দেশে টমেটোর বাড়তি চাহিদা পূরণ এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার পুনরায় আমদানির আইপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে সোমবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভারত থেকে টমেটো আমদানির আইপি স্থগিত করা হয়। এতে দেশের বাজারে সরবরাহ সংকট তৈরি হয় এবং দাম বেড়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, বৈধ পথে আমদানি বন্ধ থাকায় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে টমেটো আসতে থাকে। এতে সরকার রাজস্ব হারিয়েছে, অন্যদিকে বাড়তি দামে টমেটো কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

ব্যবসায়ীদের দাবি, আমদানি বন্ধের আগে বাজারে প্রতি কেজি টমেটোর দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। পরে সরবরাহ কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে দাবি তাদের।

সবজি আমদানিকারক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আরাফাত তালুকদার বলেন, প্রতি বছরের মতো এবারও অন্তত ৩০ নভেম্বর পর্যন্ত টমেটো আমদানির আইপি দেওয়া উচিত। এতে দেশে উৎপাদিত টমেটো বাজারে আসার আগপর্যন্ত এ খাতের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বজায় থাকবে।

তিনি জানান, ডিসেম্বর থেকে আগস্ট পর্যন্ত দেশের উৎপাদিত টমেটো দিয়েই সাধারণত অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়। তবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাস প্রতিবেশী দেশ থেকে আমদানি করে বাড়তি চাহিদা মেটাতে হয়।

শওকত ওসমান মজুমদার জানান, আগাম টমেটো উৎপাদনকারী কৃষকদের সুবিধা দেওয়ার লক্ষ্যেই গত ৩০ সেপ্টেম্বর আমদানির আইপি স্থগিত করা হয়েছিল। তবে বাজারের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আবারও আমদানির অনুমতি দিয়েছে। আপাতত ৫ নভেম্বর পর্যন্ত এ অনুমতি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আমদানিকারকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কেজি টমেটো আমদানিতে ১৩ টাকা ৩৮ পয়সা শুল্ক ধরে প্রতিদিন সরকার প্রায় ১ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে। ওই ২৬ দিনে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩৬ কোটি ৫০ লাখ থেকে ৩৭ কোটি ৭০ লাখ টাকা। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতি কেজিতে ৩৮ টাকা ৪০ পয়সা হারে শুল্ক ধরে আরও প্রায় ৭ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

তাদের হিসাবে, ৩০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত আমদানি বন্ধ থাকায় সরকার প্রায় ৪১ কোটি থেকে ৪৫ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

ব্যবসায়ীরা চলতি অক্টোবর ও নভেম্বর মাসে টমেটো আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, বৈধ পথে আমদানি চালু থাকলে বাজারে সরবরাহ বাড়বে, দাম সহনীয় পর্যায়ে আসবে এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে টমেটো প্রবেশের প্রবণতা কমবে।

এদিকে, আমদানি শুরুর পর বাজারে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায় করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা।

টমেটোইমপোর্ট পারমিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী