Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ককটেল নিয়ে পাটওয়ারীর বক্তব্য ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮
ককটেল নিয়ে পাটওয়ারীর বক্তব্য ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল বিস্ফোরণ নিয়ে দেওয়া বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এ ধরনের কথার জবাব দিতে চান না বলে জানান।

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

 নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ নিয়ে বলেছেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। এ বক্তব্যের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, এর মাধ্যমে তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন কি না এবং রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যার কথা বললেন সম্ভবত অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলা তার একটি অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা আমি সমীচীন মনে করছি না।’

আরও পড়ুন

বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

২৭ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী আরও বলেন, ‘যারা বলছে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে করে বোঝা যায় দাবিগুলো আদায়ের জন্য তারা ককটেল ফাটাচ্ছে।’

১১-দলীয় জোটকে ৯ দল বলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১১ দল থেকে বোধহয় দুই দল বেরিয়ে গেছে। চরমোনাই পীরের দল এবং খেলাফত মজলিশ বোধহয় বর্তমানে সেখানে নেই। ৯ দলের দফাও ৯টা। তাদের দাবি মেনে নিলে আর কোনো 'ঠুসঠাস' হবে না, এটাই তো তার বক্তব্য। এই বক্তব্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছে কারা জড়িত। তবে আমি ওই পর্যায়ের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথার জবাব দিতে চাই না।’

এর আগে ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

২৫ সেপ্টেম্বর ডিএমপির এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন, সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া এ কথা বলেন।

পাটওয়ারীস্বরাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর