Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নির্বাচন

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়ম হলে আন্দোলন তীব্র হবে : জামায়াত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৪২
শেয়ার করুন:
ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়ম হলে আন্দোলন তীব্র হবে : জামায়াত

ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়ম হলে সারা দেশে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

আজ বুধবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের পরিবেশ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।

১০ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

হামিদুর রহমান আযাদ বললেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলোচনা ভালো হয়েছে। কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং আশ্বস্ত করা হয়েছে। তবে কমিশনের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির মিল থাকতে হবে। তা না হলে কমিশনের আশ্বাসকে আমরা ‘আইওয়াশ’ বলে মনে করব।

তিনি বলেন, আগামীকালই সেই মহাপরীক্ষাটা হবে। কী ফলাফল আসে, দেশবাসী দেখতে পাবে। আমরা আশাবাদী হতে চাই, এই কমিশন স্বাধীন ও শক্তিশালী কমিশন হিসেবে সংবিধানপ্রদত্ত জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পর্যাপ্ত থাকলেও তাদের অতীত ও সাম্প্রতিক নির্বাচনে দায়িত্ব পালনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে বিজিবি, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। তবে এসব বাহিনীর ওপর ভোটারদের আস্থার ঘাটতি রয়েছে। এ কারণে সেনাবাহিনী মোতায়েন করা হলে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন।

নির্বাচন চলাকালে ইউনিয়নভিত্তিক ক্যাম্পের ব্যবস্থা করার অভিযোগে সিভিল সার্জনকে শোকজ করার বিষয়টি তুলে ধরেন হামিদুর রহমান আযাদ। তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের সময় এ ধরনের ক্যাম্পের ব্যবস্থা করা আচরণবিধির লঙ্ঘন কি না এবং এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি না?

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অন্যান্য অভিযোগের তদন্ত ও নিষ্পত্তির বিষয়েও কমিশনের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে এবং পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে।

নির্বাচন কমিশনের কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও মাঠপর্যায়ে কার্যকর নজরদারির ওপর জোর দেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, শুধু মনিটরিং সেল গঠন বা কর্মকর্তাদের দায়িত্ব বাড়িয়ে লাভ হবে না, যদি মাঠপর্যায়ে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না থাকে। ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশ— এই তিন পর্যায়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং কোনো অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের দিনই বোঝা যাবে, কমিশন তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও এখনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়নি ১১-দলীয় ঐক্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন করার জন্যই প্রার্থী দিয়েছি। তবে ভোটের দিন পরিস্থিতি প্রতিকূল হলে তখনকার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ভোটের আগে কিছু পরিস্থিতি অনুমান করা গেলেও প্রকৃত অবস্থা নির্বাচনের দিনই বোঝা যাবে। পরিস্থিতির উন্নতিও হতে পারে, আবার অবনতিও হতে পারে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল