আগামীর সময়

তালিকা করে শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকা করে শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশকে দুটি বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই, বিশেষ করে ঢাকা থেকে এগুলো শুরু করবো।

তিনি বলেন, প্রথমত চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করবো। দ্বিতীয়ত যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: