Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

বর্ণিল আয়োজনে ‘দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৭
বর্ণিল আয়োজনে ‘দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা’

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ‘দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা’য় পাহাড়ি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে -শামীম-উস-সালেহীন

বর্ণিল আয়োজনে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে ‘দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা’। দেশের প্রতি ভালোবাসা এবং দেশীয় সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ‘অপসংস্কৃতি নিপাত যাক, দেশীয় সংস্কৃতি রক্ষা পাক’— স্লোগান সামনে রেখে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠান প্রযোজনা করেছে অরিয়া মাল্টিমিডিয়া (প্রা.) লিমিটেড। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ‘আগামীর সময়’।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে ছিল পাহাড়ি নৃত্য, ফ্যাশন শো, বিশিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট প্রদান এবং জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমরা জাতি হিসেবে কতটা সমৃদ্ধ, তা প্রমাণ করে আমাদের সংস্কৃতি। আমাদের মহাস্থানগড়সহ নানা প্রত্নতাত্ত্বিক খননে অনেক সমৃদ্ধ ইতিহাস সামনে এসেছে। আমাদের যে বিভিন্ন জাতিসত্তা আছে, সবাই মিলে আমরা ঐক্য গড়তে চাই এবং একসঙ্গে এগিয়ে যাব।’

স্বাগত বক্তব্যে অরিয়া মাল্টিমিডিয়া (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধুরী শিশির বললেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতি বুকে ধারণ ও লালন করে সামনে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন।’

কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক মহাসচিব কৃষিবিদ কবির আহমেদ ভূঁইয়া বললেন, ‘এ দেশের মাটি ও মানুষের কথা আমাদের বলতে হবে। আমরা যদি নিজস্ব সংস্কৃতির চর্চা করি, তাহলে অপসংস্কৃতি ঢুকবে না।’

সমাপনী বক্তব্যে অরিয়া মাল্টিমিডিয়া (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বললেন, ‘দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অরিয়া মাল্টিমিডিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, গোল্ডস্যান্ডস গ্রুপের এডিএমডি শিমুল চৌধুরী সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল ও বুটক্যাম্পের সিইও আব্দুল কাইয়ূম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী ও চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুবসহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, আতিয়া আনিসা ও তাসনিম আনিকা। নৃত্য পরিবেশন করেন সুবর্ণা ত্রিপুরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা জাহান।

 

জাতীয় সংগীতবর্ণিল আয়োজনকেআইবিদেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise