বর্ণিল আয়োজনে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে ‘দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা’। দেশের প্রতি ভালোবাসা এবং দেশীয় সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ‘অপসংস্কৃতি নিপাত যাক, দেশীয় সংস্কৃতি রক্ষা পাক’— স্লোগান সামনে রেখে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠান প্রযোজনা করেছে অরিয়া মাল্টিমিডিয়া (প্রা.) লিমিটেড। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ‘আগামীর সময়’।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাং...