Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

  • শিল্পের স্বাধীন চর্চা ও সাংস্কৃতিক নিরাপত্তা দাবি
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২২:৩২
‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

ছবি: আগামীর সময়

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদ জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

শুক্রবার ‘জাতীয় চলচ্চিত্র আন্দোলন’- ‘ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশ’, ডকল্যাব, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং দৃশ্যমাধ্যম সমাজ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে চলচ্চিত্রকর্মী, শিল্পী, শিক্ষার্থী, বুদ্ধিজীবীসহ অংশ নেন অনেকে।

আয়োজকেরা জানান, শিল্পের সার্বভৌমত্ব রক্ষায় এবং প্রান্তিক অঞ্চলে সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতে আরও বৃহত্তর পরিসরে কর্মসূচি গ্রহণ করা হবে দেশব্যাপী।

শুরুতেই আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন জাতীয় চলচ্চিত্র আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ।

এ সময় সংহতি প্রকাশ করে অধ্যাপক আনু মুহাম্মদ বললেন, ‘সৃজনশীলতায় নতুন চিন্তার প্রকাশ ঘটে। কার স্বার্থে এগুলো বাধা দেওয়া হয়? ডিসি কোন অশ্লীলতা বন্ধ করতে চেয়েছিলেন বনলতা এক্সপ্রেস বন্ধের মধ্য দিয়ে, তার ব্যাখ্যা দিতে হবে। সরকার এই ঘটনায় নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে কাদের সমর্থন দিচ্ছে?’

জাতীয় চলচ্চিত্র আন্দোলনের সংগঠক শফিকুর রহমান বলেছেন, ‘জাতির মনন গঠনের মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম। সাংস্কৃতিক কার্যক্রম রুখে দেয়ার যে অপচেষ্টা, আমরা সবসময়ই তার বিরুদ্ধে। আজকের প্রতিবাদ সমাবেশ থেকে সেই অবস্থানই আমরা ব্যক্ত করতে এসেছি।’

মানববন্ধনে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ’-এর পক্ষ থেকে রাষ্ট্রের নীতি-নির্ধারকদের প্রতি একটি খোলা চিঠি পাঠ করা হয়। স্বাধীন চলচ্চিত্র চর্চার সাংবিধানিক সুরক্ষা ও কাঠামোগত সমাধানের দাবি জানানো হয় চিঠিতে।

বনলতা এক্সপ্রেসমানববন্ধনপ্রদর্শনী বন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি