Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

সেলিম আল দীন জয়ন্তী, দেশজুড়ে নানা আয়োজন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৯:১৩
সেলিম আল দীন জয়ন্তী, দেশজুড়ে নানা আয়োজন

খ্যাতিমান নাট্যকার ও সংগঠক সেলিম আল দীনের ৭৭তম জয়ন্তী

খ্যাতিমান নাট্যকার ও সংগঠক সেলিম আল দীনের ৭৭তম জয়ন্তী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজন। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ আয়োজনে ১৮ থেকে ২০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ‘সেলিম আল দীন নাট্যোৎসব ২০২৬’। একই সময়ে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নাট্য প্রদর্শনী, আলোচনা, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই নাট্যকার একাধারে ছিলেন শিক্ষক, গবেষক, সংগঠক এবং শিল্পতাত্ত্বিক। শৈশব-কৈশোর কেটেছে গ্রামেই। মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ফেনী কলেজ থেকে এইচএসসি শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাঙলা নাট্য’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে বিজ্ঞাপন সংস্থায় কাজ করলেও ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে ১৯৮৬ সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সেলিম আল দীন রচিত সৃজনশীল ভাণ্ডারে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘চাকা’, ‘হরগজ’, ‘যৈবতী কন্যার মন’, ‘বনপাংশুল’ এবং ‘নিমজ্জন’।

‘বাঙলা নাট্যকোষ’ সংকলন ও সম্পাদনার মাধ্যমে তিনি নাট্য গবেষণার এক বিশাল অভাব পূরণ করেছেন। তার ‘হরগজ’ নাটকটি সুইডিশ ও হিন্দি ভাষায় অনুদিত ও মঞ্চস্থ হয়েছে। তার লেখা থেকে ‘চাকা’ ও ‘কিত্তনখোলা’র মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে। ‘একাত্তরের যীশু’ চলচ্চিত্রের শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে তিনি ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪), একুশে পদক (২০০৭) এবং ভারতের নান্দিকার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।

যত আয়োজন

আগামী ১৮ আগস্ট থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন নাট্যোৎসব ২০২৬’। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ২০ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসব। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেখ ছায়াপথ’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। একই দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত নাটক ‘নিমজ্জন’।

উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ পরিবেশন করবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটক ‘জহরনামা’। এর পাণ্ডুলিপি ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। শেষ দিন ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্যসংগঠন ‘সুন্দরম’ পরিবেশন করবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’। নাটকটি রচনা করেছেন এ এইচ রাজন ও রফিকুল ইসলাম এবং নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।



নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ আয়োজন করছে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৬’। ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’ স্লোগানে ১৮ এবং ২০-২১ আগস্ট দু’ধাপে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবটি অনুষ্ঠিত হবে। জাহিদ রিপনের নির্দেশনায় উৎসবে স্বপ্নদলের দুটি প্রশংসিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’-এর চারটি প্রদর্শনী হবে।

এ ছাড়া ১৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শোভাযাত্রা, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার ও নাটক মঞ্চায়নের আয়োজন করেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজন করছে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ বিষয়ে একক বক্তৃতা। বক্তব্য দেবেন ড. আজফার হোসেন। সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করবে ‘ধাবমান’।

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ধ্রুপদী আর্ট সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ভাঙা প্রেম অশেষ বিশেষ’ থেকে পাঠের বিশেষ অনুষ্ঠান। সামিউন জাহান দোলার নির্দেশনায় এবং ফেনীর সেলিম আল দীন কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করবেন অভিনেতা আফজাল হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক, নাট্যকর্মী জাহেদুল আলম হিটো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী শুসমিন আফসানা।

সেলিম আল দীনের ৭৭তম জয়ন্তী এবং জামালপুরের নাট্যসংগঠন ‘থিয়েটার অঙ্গন’-এর ৩ যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে মঞ্চে আসছে সংগঠনটির ১৭তম নতুন প্রযোজনা ‘ঊনচাঁদ’। সাদিয়া তাবাসসুম বৃষ্টির রচনায় এবং শাহীন রহমানের নির্দেশনায় আগামী ২০, ২১ ও ২২ আগস্ট প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির তিনটি প্রদর্শনী হবে।

এ ছাড়া মানিকগঞ্জের তালুকনগরে সেলিম আল দীন স্মৃতি পাঠাগার ও তালুকনগর থিয়েটার শিশু-কিশোর ও তরুণদের নিয়ে রচনা, কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। নাটোরে ইঙ্গিত থিয়েটার আয়োজন করেছে আলোচনা সভা।

সেলিম আল দীন
    শেয়ার করুন:
    Advertisement
    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    advertiseadvertise