Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

তিন বছর পর ঢাকার মঞ্চে ‘হ্যাপি ডেজ’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০৩
তিন বছর পর ঢাকার মঞ্চে ‘হ্যাপি ডেজ’

ছবি: আগামীর সময়

প্রায় তিন বছর বিরতির পর আবারও ঢাকার মঞ্চে ফিরছে হৃৎমঞ্চ প্রযোজিত আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’। মণিপুরি থিয়েটারের প্রযোজনা সহযোগিতায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুন) জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় দর্শকদের সামনে মঞ্চস্থ হবে প্রযোজনাটি।

বিশ্বনন্দিত নাট্যকার ও নোবেলজয়ী সাহিত্যিক স্যামুয়েল বেকেট-এর বিখ্যাত অ্যাবসার্ড নাটক হ্যাপি ডেজ-এর বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নাটকটির অভিযোজন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয়ে থাকছেন জ্যোতি সিনহা।

এক ঘণ্টাব্যাপী এ নাটকের আলোক পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহনাজ জাহান। সংগীত নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন হুমায়ুন আজম রেওয়াজ।

নাটকের কেন্দ্রীয় চরিত্র উইনি। নিঃসঙ্গতা, স্মৃতি, আকাঙ্ক্ষা ও ভালোবাসার সূক্ষ্ম বুননে গড়ে ওঠা তার জীবনকে ঘিরেই আবর্তিত হয় সমগ্র নাটক। স্বামী উইলিকে উদ্দেশ্য করে অবিরাম কথা বলতে থাকে উইনি। কখনও অভিযোগ, কখনও স্মৃতিমেদুরতা, কখনও বা গভীর প্রেমের আকুতি—এসব মিলিয়ে নির্মিত হয় এক স্বতন্ত্র নাট্যভুবন, যেখানে বাস্তবতা ও অন্তর্জগত একাকার হয়ে যায়।

মূল নাটকে উইনি চরিত্রটির সীমিত উপস্থিতি থাকলেও এই প্রযোজনায় তাকে সম্পূর্ণ অনুপস্থিত রাখা হয়েছে। তবে উইনির স্মৃতি, অনুভব ও কথোপকথনের ভেতর দিয়ে চরিত্রটি নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত এক অদৃশ্য উপস্থিতি হয়ে থাকে। সে জীবিত নাকি মৃত—সে প্রশ্নেরও কোনো নির্দিষ্ট উত্তর মেলে না। তবু জীবনকে আঁকড়ে ধরে উইনি অবিরাম বুনে চলে এক সুখময় দিনের স্বপ্ন।

শুভাশিস সিনহা বলেন, হ্যাপি ডেজ মূলত মানুষের আনন্দময় জীবনের চিরন্তন, অথচ প্রায়শই অপূর্ণ থেকে যাওয়া আকাঙ্ক্ষার এক প্রতীকী শিল্পরূপ। অস্তিত্বের সংকট, একাকিত্ব ও আশার ক্ষীণ আলোকে ধারণ করে নাটকটি দর্শককে নিয়ে যায় গভীর আত্মানুসন্ধানের ভুবনে।

ফরাসি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ২০১৯ সালে প্রথম মঞ্চে আসে প্রযোজনাটি। এরপর দেশে ও দেশের বাইরে নাটকটির অসংখ্য প্রদর্শনী হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার দর্শকদের সামনে ফিরে আসছে ‘হ্যাপি ডেজ’, সঙ্গে নিয়ে মানুষের চিরন্তন আশা, অপেক্ষা ও অস্তিত্ববোধের এক অনন্য নাট্যভাষ্য।

ঢাকানাটক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ০
    জর্ডান
    ০
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    হলান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    হলান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    ২৩ জুন ২০২৬, ০৮:০০

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    ২৩ জুন ২০২৬, ০৩:৪৮

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    ২৩ জুন ২০২৬, ১০:০২

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    ২৩ জুন ২০২৬, ০৮:০৯

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    ২৩ জুন ২০২৬, ০৭:২৩

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ২৩ জুন ২০২৬, ০৭:৪৩

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    advertiseadvertise