Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মণিপুরি রাসলীলার শিল্পী কৃষ্ণকুমারী সিনহা মারা গেছেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০
মণিপুরি রাসলীলার শিল্পী কৃষ্ণকুমারী সিনহা মারা গেছেন

কৃষ্ণকুমারী সিনহা। ছবি: সংগৃহীত

মণিপুরি রাসলীলার শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের ঝাপেরগাঁও গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
‎
‎মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা আগামীর সময়কে বলেন, ‘তিনি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কয়েক মাস আগে খাট থেকে পড়ে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ সকালে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করলেন।’
‎
‎মাধবপুর গ্রামে মণিপুরিদের মহাশ্মশানে তাকে দাহ করা হবে বলেও জানান শুভাশিস সিনহা।
‎
‎কৃষ্ণকুমারী সিনহা প্রথম জীবনে ছিলেন মণিপুরিদের ঐতিহ্যবাহী রাসলীলার সূত্রধারী। সারারাত ধরে পরিবেশিত ধ্রুপদি এ আয়োজনে কয়েক শবার তিনি নেপথ্য গায়নে অংশ নিয়েছেন।

পরবর্তী সময়ে অজা চন্দ্রমোহন সিংহের কাছে তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন রাসধারী বা রাসলীলার নির্দেশক। তিনি মহারাসলীলা-সহ অসংখ্য রাস পরিচালনা করেছেন।
‎
‎এ ছাড়া দিবারাস, রাখাল রাস, বাসক পালা, খুবাকুশি, উদুখল রাস, নৌকাবিলাস ও মাথুর পালাসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ ও পরিচালনা করেছেন তিনি। শিক্ষাদানের মধ্য দিয়ে তৈরি করেছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী।
‎
‎শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পুরস্কার ও পদক অর্জন করেছেন কৃষ্ণকুমারী সিনহা।
‎
‎মণিপুরি থিয়েটারের জন্মলগ্ন থেকেই পরামর্শক, শিক্ষক ও নির্দেশক হিসেবে যুক্ত ছিলেন তিনি। ভারত ও বাংলাদেশের মণিপুরি সমাজে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় একজন শিল্পী।
‎
‎তার মৃত্যুতে মণিপুরি থিয়েটার, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে।

মৃত্যুশিল্পীজাতীয়বিনোদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা