Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

চিত্রকে সামছুল আলম আজাদের তৃতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২৩:৩৯
চিত্রকে সামছুল আলম আজাদের তৃতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু

রাজধানীর গ্যালারি চিত্রকে চিত্রপ্রদর্শনী ‘দৃশ্যমান কাঠামো’। ছবি: আগামীর সময়

বিমূর্ত শিল্পরীতিতে প্রকৃতি, দিগন্ত ও দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ নিয়ে শুরু হয়েছে শিল্পী সামছুল আলম আজাদের তৃতীয় একক চিত্রপ্রদর্শনী ‘দৃশ্যমান কাঠামো’।

শনিবার রাজধানীর গ্যালারি চিত্রকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। এ সময় সামছুল আলম আজাদের শিল্পকর্মকে ‘রঙিন কবিতা’ বলে অভিহিত করেন তিনি।

প্রদর্শনীতে অ্যাক্রিলিক ও জলরঙে আঁকা মোট ৫৮টি বিমূর্তধর্মী শিল্পকর্ম স্থান পেয়েছে। দর্শকদের জন্য এটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুন নবী বলেন, সামছুল আলম আজাদ তার প্রিয় ছাত্রদের একজন। এ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো কবিতাশ্রয়ী ও অনুভূতিপ্রবণ। ছবিগুলোর করণকৌশল, রঙের বিন্যাস ও আকৃতির ব্যঞ্জনা দর্শকের মনে কবিতার মতো অনুভূতি সৃষ্টি করে।

নিজের শিল্পভাবনা তুলে ধরে সামছুল আলম আজাদ জানান, প্রথমে বস্তুর গঠনগত দিক অনুধাবন করেন তিনি, যা শিল্পকলার বাস্তবধারার অংশ। পরে বস্তুর দর্শনগত দিক নিয়ে ভাবেন, যা বিমূর্ত শিল্পরীতির অন্তর্ভুক্ত। এই দুই ধারার সমন্বয়ে নির্মাণ করেন চিত্রকর্ম। রঙ ও রূপের বিন্যাসের মাধ্যমে প্রকৃতি ও দিগন্তের নান্দনিকতাকে শিল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, সামছুল আলম আজাদের কাজে দেশের প্রকৃতি ও ঋতুবৈচিত্র্যের নান্দনিক রূপ ফুটে উঠেছে। তার মতে, শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সমাজের কল্যাণ ও মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পীর অগ্রজ কবি ও মুক্তিযোদ্ধা সামশুদ্দোহা মিলন এবং অভিনয়শিল্পী শংকর সাঁওজাল। স্বাগত বক্তব্য দেন গ্যালারি চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী জাহিদ মুস্তাফা।

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন সামছুল আলম আজাদ। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে মাল্টিমিডিয়ায় ডিপ্লোমাসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্মশালায় অংশ নেন। এটি তার তৃতীয় একক চিত্রপ্রদর্শনী। এ ছাড়া জাপান, ভারত, ওমানসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত বহু যৌথ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে তার শিল্পকর্ম।

সংস্কৃতিরাজধানীচিত্রপ্রদর্শনীসামছুল আলম আজাদ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ২
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    ০৫ জুলাই ২০২৬, ০০:১৩

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ০৫ জুলাই ২০২৬, ০০:৩০

    চবি কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি পুলক, সম্পাদক সামান্তা

    চবি কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি পুলক, সম্পাদক সামান্তা

    ০৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    এইচএসবিসির বিরুদ্ধে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ

    এইচএসবিসির বিরুদ্ধে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ

    ০৫ জুলাই ২০২৬, ০০:৫১

    advertiseadvertise