Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

অভি শংকরের একক শিল্প প্রদর্শনী ‘অ্যাটমোসফিয়ার্স অব টাইম’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৯:১১
অভি শংকরের একক শিল্প প্রদর্শনী ‘অ্যাটমোসফিয়ার্স অব টাইম’

ছবি: আগামীর সময়

প্ল্যাটফর্মস গ্যালারিতে চলছে চিত্রশিল্পী অভি শংকর আইনের একক প্রদর্শনী ‘অ্যাটমোসফিয়ার্স অব টাইম’, যেখানে স্থান পেয়েছে তার নতুন ৩০টি চিত্রকর্ম। ঋতুর পরিবর্তন, স্মৃতি এবং সময়ের প্রবাহকে কাব্যিকভাবে অনুসন্ধান করেছে এই প্রদর্শনী।

অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট ধারায় কাজ করা অভি শংকর আইন শরীর ও প্রকৃতির ভেতর দিয়ে ঋতুর সূক্ষ্ম পরিবর্তনকে অনুসরণ করেছেন। তার কাজ পরিবর্তনকে শুধু উপস্থাপন করে না, বরং সেই পরিবর্তনের মধ্যেই অবস্থান করে। দীর্ঘায়িত আলোর ধীর উষ্ণতা, শীতের নীরব ঘনত্ব কিংবা ঋতু বদলের কোমলতা ও কঠোরতার সূক্ষ্ম টানাপোড়েন— সবই তার ক্যানভাসে ধরা পড়ে।

প্রতিটি চিত্র যেন দিন ও রাতের এক ধারাবাহিক যাত্রা, যেখানে রং, টেক্সচার ও তুলির আঁচড় স্মৃতিতে বিলীন হয়ে যাওয়া ক্ষণিক মুহূর্তগুলোকে ধারণ করে। পুরো প্রদর্শনীজুড়ে জল, আকাশ ও দিগন্ত মিশে গেছে অনুভূতির তরল ভূদৃশ্যে। যদিও কোথাও মানব অবয়ব নেই, তবুও ছবিগুলো গভীরভাবে মানবিক— যেখানে আছে আবেগের উষ্ণতা, স্থিরতা, অস্থিরতা ও প্রশান্তি।
এই কাজগুলো কোনো নির্দিষ্ট গল্পে আবদ্ধ নয়; বরং দর্শকদের আমন্ত্রণ জানায় অনিশ্চয়তার ভেতর অবস্থান করতে এবং সময়ের চক্রাকার প্রকৃতি ও আলো, বাতাস, উষ্ণতা ও শীতের পরিবর্তনশীল উপস্থিতিকে অনুভব করতে।

‘অ্যাটমোসফিয়ার্স অব টাইম’ গভীর ধ্যানমগ্ন শিল্পচর্চার প্রতিফলন। অভির চিত্রকর্মে পরিবর্তনের ভঙ্গুরতা ও স্মৃতির স্থায়িত্ব ধরা পড়ে, যা দর্শকদের ধীর ও নিমগ্নভাবে দেখার অভিজ্ঞতা দেয়। এই কাজগুলো সময়কে কেবল ধারাবাহিকতা হিসেবে নয়, বরং এক ধরনের আবহ হিসেবে অনুভব করার আহ্বান জানায়’—বলছিলেন প্ল্যাটফর্মস গ্যালারির প্রতিষ্ঠাতা রায়ানা হোসেন।

সুলতান এম মইনউদ্দিন বললেন, ‘এই প্রদর্শনী প্ল্যাটফর্মস গ্যালারির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা এমন সমসাময়িক বাংলাদেশি শিল্পীদের উপস্থাপন করে চলেছি, যাদের শিল্পচর্চা একদিকে যেমন বৈশ্বিক ভিজ্যুয়াল ভাষার সঙ্গে সংযুক্ত, অন্যদিকে তেমনি ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তবতার গভীরে প্রোথিত।’

‘অভির কাজ এমন এক আবেগময় ভূদৃশ্য নির্মাণ করে যা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যায়। তার চিত্রকর্ম রঙ ও তুলির ভাষার মাধ্যমে সময়কে অনুভব করার সুযোগ দেয় এবং স্মৃতি, পরিবেশ ও বিমূর্ততার মধ্যে শক্তিশালী সংলাপ তৈরি করে’— উল্লেখ করলেন মনিরুল ইসলাম।  

‘অ্যাটমোসফিয়ার্স অব টাইম’ প্রদর্শনীতে থাকা ৩০টি শিল্পকর্ম সম্মিলিতভাবে ঋতুর পরিবর্তন, আবেগের ছন্দ এবং পরিবর্তনের নীরব কবিতার মধ্য দিয়ে এক ধ্যানমগ্ন যাত্রা তৈরি করেছে।

প্রদর্শনী শুরু হয়েছে ১৬ মে এবং চলবে ৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিপ্রেমীরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।

প্রদর্শনীচিত্রশিল্পীআইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ