Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

পাঁচটিতে জামিনের পর তিন মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, আটকে গেল কারামুক্তি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:৪১
পাঁচটিতে জামিনের পর তিন মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, আটকে গেল কারামুক্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার৷ তবে এসব মামলায় তার জামিননামা জমার পর এবার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার পৃথক তিনটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে সাবেক এই প্রতিমন্ত্রী দীপঙ্করকে আদালতে হাজির করা হয়েছে। এরপর ভাটারা থানা, পল্টন মডেল থানা ও বংশাল থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পল্টন মডেল থানার উপপরিদর্শক বিমান তরফদার, বংশাল থানার অফিসার ইনচার্জ এ কে এম মাহফুজুল হক ও ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মন্ডল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান।

এ বিষয়ে দীপঙ্করের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিনের ভাষ্য, তার মক্কেল হাইকোর্ট থেকে পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। গত ১৩ মে তার জামিননামা দাখিল করা হয়। তিনি যখন কারামুক্ত হবেন, তখন তাকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেছিলাম। আদালত সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এতে ক্ষেত্রে তার কারামুক্তি হচ্ছে না।

দীপংকর তালুকদার পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ১০ ফেব্রুয়ারি তাকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনজামিন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise