জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে আলাদা করে স্মরণ করতেই হয় নারায়ণগঞ্জকে। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই জেলা কয়েকটি দিনে পরিণত হয়েছিল সংঘর্ষ, প্রতিরোধ, মৃত্যু ও ধ্বংসস্তূপের এক বিস্তীর্ণ জনপদে। টানা কয়েক দিনের দমন-পীড়ন, গুলিবর্ষণ, অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি হামলা এবং শেষ পর্যন্ত বিজয়ের উচ্ছ্বাস— সব মিলিয়ে নারায়ণগঞ্জ হয়ে ওঠে চব্বিশের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই রক্তাক্ত দিনগুলোর স্মৃতি আজও বহন করছে শহীদের নাম, ক্ষতচিহ্ন আর মানুষের মুখে মুখে ফিরে আসা অসংখ্য গল্প।
জুলাই আন্দোলন...