Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধসহ তিন দাবিতে হাইকোর্টে রিট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৪
শেয়ার করুন:
প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধসহ তিন দাবিতে হাইকোর্টে রিট

গ্রাফিকস: আগামীর সময়

প্রাথমিক স্তরে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) ভর্তি পরীক্ষা বন্ধ, অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধ এবং অননুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট আবেদন করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, দেশের শিশুদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও সহজাত সৃজনশীলতা রক্ষায় প্রাথমিক স্তরে যেকোনো ধরনের ভর্তি পরীক্ষা বন্ধ করা জরুরি। পাশাপাশি এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে সব ধরনের বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে। সরকার অনুমোদিত এক বছরের প্রাক-প্রাথমিক কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো অননুমোদিত কোর্স বন্ধেরও আবেদন করা হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী, প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তির অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের মাধ্যমে প্রাথমিক স্তরের শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে। এটি মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত ক্ষমতার বাইরে বলে আবেদনে দাবি করা হয়েছে। এ ধরনের পরীক্ষা শিশুদের মধ্যে ভীতি ও মানসিক চাপ তৈরি করছে।

আরও পড়ুন

পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

২৬ অক্টোবর ২০২৬

এ ছাড়া ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীর সঙ্গে যোগসাজশে এনসিটিবির পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত সহায়ক বই ও গাইড পড়তে বাধ্য করছে বলে অভিযোগ করা হয়েছে। এতে শিশুদের ওপর মানসিক চাপ বাড়ছে। অতিরিক্ত বইয়ের ভার তাদের শারীরিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর বলে রিটে উল্লেখ করা হয়েছে।

রিটে আরও বলা হয়, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’ অনুযায়ী শিশুদের জন্য এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে এর বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো একাধিক স্তরের কোর্স চালু রয়েছে। এসব অননুমোদিত কোর্সের মাধ্যমে শিশুদের শিক্ষা বাণিজ্যিকীকরণের অভিযোগও তোলা হয়েছে।

আবেদনে দাবি করা হয়েছে, ভর্তি পরীক্ষা, অতিরিক্ত বইয়ের চাপ ও অননুমোদিত কোর্সের কারণে শিশুদের মুক্তচিন্তা ও সৃজনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। এসব কার্যক্রম সংবিধানের ৩২ অনুচ্ছেদে মর্যাদাপূর্ণ জীবনের অধিকার, ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভের অধিকার এবং ১৭ ও ২৭ অনুচ্ছেদে বর্ণিত শিক্ষাসংক্রান্ত ও সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

প্রাথমিকে ভর্তি পরীক্ষারিটহাইকোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি