Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্নহারে নির্ধারণে হাইকোর্টের রুল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৯:১২
জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্নহারে নির্ধারণে হাইকোর্টের রুল

গ্রাফিকস: আগামীর সময়

দেশের সব জেলা আইনজীবী সমিতিতে নতুন সদস্যদের প্রবেশ ফি একটি যুক্তিসংগত ও অভিন্নহারে নির্ধারণ করতে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন নির্দেশ প্রদান করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল সচিব ও অ্যাটর্নি জেনারেলসহ বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

নতুন এক আইনজীবীর করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক সোমবার এই আদেশ দেন।

কুড়িগ্রামের বাসিন্দা আইনজীবী মো. মাহফুজুর রহমান সম্প্রতি এ রিট আবেদনটি করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী শিবলী নোমানী।

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

০৩ আগস্ট ২০২৬

রিট পিটিশন থেকে জানা যায়, আইনজীবী মো. মাহফুজুর রহমান সম্প্রতি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে আবেদন করেন। কিন্তু জেলা আইনজীবী সমিতি গত ১৬ এপ্রিল এক নোটিসে জানায়, নতুন সদস্য যারা হবেন তারা ৪০ বছর বয়সের মধ্যে হলে ফি দিতে হবে ২ লাখ ৫০ হাজার টাকা, ৪০ বছর বয়সের বেশি হলে দিতে হবে ৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়াও বলা হয়, বয়স যাই হোক, অন্যান্য চাকরি থেকে আর্থিক সুবিধাপ্রাপ্ত হলে দিতে হবে ৪ লাখ টাকা এবং সরকারি চাকরি থেকে আর্থিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিকে দিতে হবে ৫ লাখ টাকা।

বিষয়টি বৈষম্যমূলক বিবেচনায়, এই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে এবং অভিন্ন হারে সদস্য প্রবেশ ফি নির্ধারণ চেয়ে রিট আবেদনটি দায়ের করেন মাহফুজুর রহমান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্য হতে হলে প্রবেশ ফি ২০-২২ হাজার টাকা এবং ঢাকা আইনজীবী সমিতিতে ২৯ হাজার টাকা দিতে হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেখানে ঢাকার বাইরে জেলা আইনজীবী সমিতিগুলো অনেক বেশি ফি নির্ধারণ করে থাকে।

আইনজীবী সমিতিহাইকোর্টরুল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise