Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

বাধ্যতামূলক গৃহকর্মী নিবন্ধনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৫১
শেয়ার করুন:
বাধ্যতামূলক গৃহকর্মী নিবন্ধনে হাইকোর্টের রুল

গ্রাফিক্স: আগামীর সময়

রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ রবিবার বিচারপতি রাজিক-আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে আদালত জানতে চেয়েছেন, গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি ডমেস্টিক সারভেন্টস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স, ১৯৬১ কার্যকরভাবে প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে কেন আদালত নির্দেশ দেবেন না, তাও জানতে চাওয়া হয়েছে।

আইন সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী খাদিজাতুল কোবরা। রিট আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

খাদিজাতুল কোবরা বলেছেন, ‘দেশে এ বিষয়ে আইন বিদ্যমান থাকলেও তার যথাযথ প্রয়োগে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। ফলে গৃহকর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছেন।’

‘তাছাড়া গৃহকর্মীরা অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন। সঠিক পরিচয় ও নিবন্ধন না থাকায় অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পারে না পুলিশ।’- যোগ করেন তিনি।

রিট আবেদনে বলা হয়েছে, দেশের অপ্রাতিষ্ঠানিক শ্রমখাতের একটি উল্লেখযোগ্য অংশে দায়িত্ব পালন করছেন গৃহকর্মীরা। এদের অধিকাংশই নারী ও শিশু এবং অনিবন্ধিত, দালিলিক প্রমাণহীন এবং অনিয়ন্ত্রিত।

বাংলাদেশ সরকার ‘ডমেস্টিক ওয়ার্কার্স প্রটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসি ২০১৫’ আত্মীকরণ করেছে যেখানে গৃহকর্মীদের ‘দুর্বল শ্রম গোষ্ঠী’ হিসাবে স্বীকৃতিও দিয়েছে। কিন্তু তাদের নিবন্ধন ও নিয়ন্ত্রণে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

হাইকোর্টগৃহকর্মী নিবন্ধনবাধ্যতামূলক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল