Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৭:৫১
প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশের বিভিন্ন হাইকমিশন ও এম্বাসিতে প্রবাসীদের দায়ের করা নতুন পাসপোর্ট ও নবায়নের জন্য আবেদনগুলো আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালককে এই আদেশ পালন করতে হবে।

একই সঙ্গে তাদেরকে আগামী ৯০ দিনের মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে হবে। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

প্রবাসীদের নতুন পাসপোর্ট ইস্যু করা বা তাদের নবায়নের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্রবাসীদের পাসপোর্ট নবায়নের আবেদন কেন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ২১ দিনের মধ্যে একটি চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশনকে ও এম্বাসিকে প্রবাসীদের দাখিলকৃত নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ৩০ দিনের মধ্যে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

দীর্ঘদিন ধরে প্রবাসীদের নতুন পাসপোর্ট দেওয়া হচ্ছে না। নবায়নের আবেদনগুলোও নিষ্পত্তি করা হচ্ছে না। এমন অভিযোগের খবর মিডিয়ায় প্রকাশিত হলে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করে মানবাধিকার বিষয়ক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

আবেদনটির পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। শুনানিতে তিনি বলেছেন, লাখ লাখ প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করে এবং তাদের উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে দেশে প্রেরণ করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়। কিন্তু প্রবাসীদের পাসপোর্ট দেওয়া কিংবা নবায়নের আবেদন দিনের পর দিন ঝুলিয়ে রাখায় অনেকের চাকরি হারাতে হচ্ছে। ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রবাসীপাসপোর্টআদালত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise