Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নতুন সাজে বিনোদনকেন্দ্র

  • চিড়িয়াখানায় এবারের আকর্ষণ সাম্বার হরিণ
  • সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে জাদুঘর পরিদর্শন
পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৩৩
নতুন সাজে বিনোদনকেন্দ্র

বরাবরের মতো এবারও ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নবরূপে সেজেছে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো। দর্শনার্থীদের জন্য খোলা থাকছে চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল, শ্যামলী শিশুমেলাসহ বিভিন্ন দর্শনীয় স্থান। অনেক কেন্দ্রে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে করা হয়েছে নতুন সাজসজ্জা, কোথাও কোথাও চলছে ধোয়ামোছার কাজ। আবার কোনো কোনো দর্শনীয় স্থানে চালু হচ্ছে নতুন আকর্ষণ ও রাইড, যা ঈদ উৎসবকে করবে আরও বেশি উপভোগ্য।

ভিন্নমাত্রার আয়োজনের ঘোষণা দিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার আগামীর সময়কে জানালেন, ঈদ ঘিরে সপ্তাহে সাত দিনই খোলা থাকবে চিড়িয়াখানা। সাধারণত রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, যা এই উৎসবে কার্যকর থাকছে না। প্রতিদিনই ভ্রমণ করা যাবে চিড়িয়াখানায়।

এবারের ঈদে চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হতে পারে ‘সাম্বার হরিণ’। এটি প্রথম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। ছোট একটি জিরাফের বাচ্চাও কয়েক মাস ধরে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে। সেটিও থাকবে। এ ছাড়া নিয়মিত প্রদর্শনীর সব প্রাণীই উন্মুক্ত থাকবে বলেও উল্লেখ করলেন পরিচালক।

সুরক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর দাবিও করলেন রফিকুল ইসলাম। তার ভাষ্য, ঈদের সপ্তাহে দর্শনার্থী যারা আসবেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সপ্তাহে সাত দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। টিকিটমূল্যও থাকবে সাধারণ দিনের মতো।

জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল

রাজধানীর অনেকের কাছেই ছুটি মানে শাহবাগের জাতীয় জাদুঘর ও পুরান ঢাকার আহসান মঞ্জিলে ঘুরে বেড়ানো। ঈদের দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় জাদুঘর এবং আহসান মঞ্জিল জাদুঘর।

জাতীয় জাদুঘরের অফিস আদেশে বলা হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে ঈদের দিন এ দুটি জাদুঘর পরিদর্শন করতে পারবে। তবে শিশুদের সঙ্গে আসা অভিভাবকদের টিকিট লাগবে।

ঈদের পরের তিন দিন— শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা এবং শনি ও রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর এবং কুমিল্লার লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের গ্যালারি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

শ্যামলীর শিশুমেলা

এবারও ঈদে দর্শনার্থীদের আনন্দ আরও রঙিন করতে নবরূপে সেজেছে রাজধানীর শ্যামলী ‘শিশুমেলা’, যা ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামেও পরিচিত। ফ্যামিলি রাইড, কিডস রাইডসহ নানা আয়োজন থাকছে এই বিনোদনকেন্দ্রে। শিশুমেলার ব্যবস্থাপক রাজিবুল চৌধুরী আগামীর সময়কে বলেছেন, ঈদে পুরো সপ্তাহেই খোলা থাকবে শিশুমেলা। এখানে এবার ‘বাউন্সি’ নামে নতুন একটি রাইড যুক্ত হয়েছে, এটিই ঈদের প্রধান আকর্ষণ। এ ছাড়া মেরি গো-রাউন্ড, চুক চুক ট্রেন, হ্যানি সুইং, ক্রেজি কার, সোয়ান অ্যাডভেঞ্চার রাইডগুলোও থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকলেও ঈদ উপলক্ষে দর্শনার্থীদের চাপ থাকলে রাত ১০টা পর্যন্তও খোলা রাখা হবে।

একসময় শাহবাগের শিশুপার্ক নগরীর বিনোদনকেন্দ্র হিসেবে জনপ্রিয় হলেও কয়েক বছর ধরে বিভিন্ন দিবসে শিশুদের ভিড় দেখা যায় শ্যামলীর শিশুমেলায়। এবারও দর্শনার্থীদের ঈদের আনন্দে শিশুমেলা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পার্কসংশ্লিষ্টরা।

শিশুমেলায় বিভিন্ন রাইডের পাশাপাশি ভেতরে খাবারের জন্য রয়েছে রেস্তোরাঁ। পার্কটিতে প্রবেশে প্রত্যেককে গুনতে হবে ১০০ টাকা। আর প্রতিটি রাইডের জন্য দিতে হবে ৬০ টাকা করে। তিন বছরের কম বয়সের শিশুদের টিকিট কাটতে হবে না।

এ ছাড়া রাজধানীর রমনাপার্ক, হাতিরঝিল, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যানসহ উন্মুক্ত পার্কগুলো ঈদে নগরবাসীর বিনোদনে যুক্ত করবে বাড়তি আনন্দ।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ