রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ‘ইতিহাস’ পরিবহনের ওই বাসটিতে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ইতিহাস বাসে আগুনের খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে বাসটির সিট ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবারও মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সব মিলিয়ে চলতি মাসে মিরপুর এলাকায় অন্তত এক ডজন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।




