Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

চিফ প্রসিকিউটর

জুলাইয়ে নদীতে লাশ ভাসিয়েছে একটি হাসপাতাল

  • শহীদের সংখ্যা ছাড়াতে পারে ১৪০০
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৮:৩৮
জুলাইয়ে নদীতে লাশ ভাসিয়েছে একটি হাসপাতাল

মো. আমিনুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের লাশ গুম করতে ঢাকার একটি হাসপাতাল কাছের একটি নদীতে মরদেহ ভাসিয়ে দিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, গণকবর ও গুম করা এসব লাশের হিসাব যোগ করলে নিহতের সংখ্যা জাতিসংঘের তদন্তে পাওয়া ১৪০০-এর বেশি হতে পারে।

আজ বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর বলছিলেন, ‘আমাদের ঢাকার কাছের নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেডবডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষসহ যারা এই অপরাধের সাথে জড়িত ছিল, তাদের শনাক্তের চেষ্টা করছি এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।’

যেসব ডেডবডি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে সেসবও শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আন্দোলনের সময় হাসপাতালগুলোর ভূমিকা নিয়ে তার ভাষ্য, সে সময় অনেক হাসপাতালে জুলাই যোদ্ধাদের ডেডবডি থাকলেও তারা রেজিস্ট্রারে এন্ট্রি করতেন না। ময়নাতদন্ত বা সুরতহাল করতে দেওয়া হত না। অনেক লাশ বেওয়ারিশ হিসেবে ডিসপোজাল করতেন। আমরা এসব হাসপাতাল চিহ্নিত করার চেষ্টা করছি, তবে এখনই নাম বলতে চাই না।

জাতিসংঘের দেওয়া ১৪০০ নিহতের তালিকার সঙ্গে সরকারের দেওয়া আট শতাধিক নিহতের তালিকার অসামঞ্জস্যতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলছিলেন, ‘ইতোমধ্যে প্রায় ৮৬৫টি লাশ শনাক্ত হয়েছে। যেগুলো শনাক্ত হয়নি, সেগুলোর বিষয়ে আমরা তদন্ত করছি। জুরাইন, নারায়ণগঞ্জ, মাতুয়াইল এবং মুন্সিগঞ্জের গণকবরগুলো আমরা শনাক্তের চেষ্টা করছি। এছাড়া নদীতে কতগুলো লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটিও দেখা হচ্ছে।’

তিনি জানাচ্ছিলেন, ‘এগুলোর যোগফল যখন দেখবেন, সংখ্যাটা ১৪০০-এর বেশি হয়ে যেতে পারে। আমরা ধারণা করছি, শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।’

গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন আমিনুল ইসলাম। ‘এই গণহত্যার সঙ্গে রাষ্ট্রের যত বড় ব্যক্তি বা রাষ্ট্রযন্ত্রের যারাই জড়িত থাকুক না কেন, কেউ পার পাবে না। যারা মনে করছেন তারা পার পেয়ে গেছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদের প্রসিকিউশন টিম বাংলার মাটিতে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করবে।’

জুলাই অভ্যুত্থানচিফ প্রসিকিউটর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে