নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৫০
আগামীর সময় প্রতিবেদক

ঢাকা কলেজ কেন্দ্রে আটক কয়েকজন পরীক্ষার্থী।
খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় কানে ডিভাইসসহ ৫০ প্রার্থীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ঢাকা কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় তাদের।
পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দিতে আসা অনেকের কানে ডিজিটাল ডিভাইস ছিল। পরীক্ষার সময় কানে ডিজিটাল ডিভাইস পাওয়ায় বেশ কয়েকজনকে আটক করা হয়।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেছেন, ‘খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময় কেন্দ্র থেকে ২২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর ২৮ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’




