সাউথ পয়েন্ট কলেজের বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত শিক্ষার্থী
আগামীর সময় প্রতিবেদক

রাজধানীর রামপুরা থানাধীন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ৯ বা ১০ তলা থেকে পড়ে অমিত ঘোষ (১৮) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে যদিও তাকে পরিবারের সদস্যরা অন্য হাসপাতালে নিয়ে যান।
আজ রবিবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। অমিত এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন, অমিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ভবনের নয় বা দশ তালা থেকে পড়ে গুরুতর আহত হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেছেন, আহত শিক্ষার্থীকে ঢামেকে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্বজনরা অন্যত্র নিয়ে যায়।




