রাজধানী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করেছেন এসআরবি।
আজ শনিবার রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার মহসিন বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



