ঢাকায় ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৪০টি মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ৩৫ জন, লালবাগ বিভাগের ৩০ জন, ওয়ারীর ৪৬, মতিঝিলের ৯৬, তেজগাঁওয়ের ৭৯ জন, মিরপুর বিভাগের ১১৫, গুলশান ও উত্তরার ৫১ জন করে, গোয়েন্দা বিভাগের ১২ জন, সিটিটিসি বিভাগের ১ জন আছেন।
এ সময় ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১ টি চাকু, মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। একইসঙ্গে দুইজন জিম্মিকে উদ্ধার করা হয়।





