রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের মেইন গেটের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পরপরই তারা দ্রুত মোটরসাইকেল পালিয়ে যায়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




