লালবাগে দুর্বৃত্তদের ছুরিতে যুবক নিহত
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিপ্লব (২৬)। তিনি শহীদনগর এলাকার মো. দেলোয়ারের ছেলে।
ঘটনা নিশ্চিত করে লালবাগ থানার পরিদর্শক মো. রাশেদুজ্জামান জানান, শহীদনগর ৬ নম্বর গলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বিপ্লব পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে লাশ উদ্ধারের প্রক্রিয়া ও আইনি কার্যক্রম চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



