Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

পিবিআই’র সংবাদ সম্মেলন

‘হানি ট্র্যাপে’ ফেলে চালক খুন, গ্রেপ্তার ৪

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:১৮
‘হানি ট্র্যাপে’ ফেলে চালক খুন, গ্রেপ্তার ৪

গ্রাফিকস: আগামীর সময়

ফাঁদ পাতা হয় সুন্দরী তরুণীকে ব্যবহার করে। তাতে পা দেয় গাড়িচালক লোকমান সরদার। একপর্যায়ে তাকে নেওয়া হয় নির্দিষ্ট স্থানে। মারধর করে আদায় করা হয় মুক্তিপণ। তাতেও শেষ রক্ষা হয়নি। হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় নদীতে। রাজধানীর দক্ষিণখানে গাড়িচালক লোকমান সরদার হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চারজন।

গ্রেপ্তাররা হলেন- এস এম সালমান (২৯), জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আনিবা জারা (২১), আদিব ইসলাম (১৯) ও সবুজ মিয়া (৩৫।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেছেন, গত ১ জুন দক্ষিণখানের ফায়দাবাদ রাজাবাড়ী ঘাট এলাকার তুরাগ নদ থেকে প্লাস্টিকের বস্তায় আটকানো লোকমান সরদারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের স্ত্রী ফারজানা আক্তার হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির কোনো সূত্র ছিল না। পরে প্রযুক্তিগত তথ্য ও তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করা হয়।

পিবিআই জানায়, পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তার মীম মোবাইল ফোনে যোগাযোগ করে লোকমানকে টঙ্গীর পাখির বাজার এলাকার হোন্ডা রোডে ডেকে নেন। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন সালমান, আদিব, সবুজ ও তাদের সহযোগীরা। একপর্যায়ে লোকমানকে জিম্মি করে মারধর করা হয়।

তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ১০ হাজার টাকা। সর্বশেষ নৃশংসভাবে তাকে হত্যা করে হাত-পা বেঁধে বস্তার ভেতরে ভরে তুরাগ নদে ফেলে দেওয়া হয়। তার ব্যবহৃত গাড়িটিও নিয়ে পালিয়ে যায় চক্রটি।

অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেছেন, তদন্তের একপর্যায়ে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে আদিব ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর খিলক্ষেতের পূর্ব নামাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় সালমান ও মীমকে। সবুজ মিয়াকে ধরা হয় টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে। পরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে লুট হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সালমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইর ভাষ্য, সালমান ও মীম বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয়ে বাসা ভাড়া নিতেন। কখনো নিজেদের স্বামী-স্ত্রী, কখনো ভাই-বোন, আবার কখনো বন্ধু পরিচয় দিতেন। এরপর নানা কৌশলে লোকজনকে সেখানে ডেকে এনে সর্বস্ব লুটে নিতেন।

অপরাধপিবিআইরাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?