জুলাই জাদুঘরে ডা. কবিরুলের স্মৃতি সংরক্ষণের দাবি পরিবারের

সংগৃহীত ছবি
চব্বিশের গণআন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর শহীদ হন ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কবিরুল ইসলাম। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্মৃতি জুলাই জাদুঘরে সংরক্ষণের দাবি জানিয়েছে পরিবার।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় শহীদ ডা. কবিরুল ইসলামের বাসায় গেলে তার মাধ্যমে সরকারের কাছে এই দাবি জানান তারা।
শহীদ ডা. কবিরুল ইসলামের কন্যা সাফওয়ানা ইসলাম পৌষী সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তার এ সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং ওই পরিবারের সার্বিক খোঁজখবর নিতে তার বাসায় যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
এ সময় শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছাসামগ্রী তুলে দেন অধ্যাপক ডা. রফিকূল ইসলাম। একই সঙ্গে সাফওয়ানা ইসলাম পৌষীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।





