রাজধানীতে আজ যেসব কর্মসূচী

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট : জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বনানী কাঁচাবাজারে ঢাকা-১৭ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
• বিকাল ৩টা ৩০ মিনিট : হোটেল সোনারগাঁওয়ের বল রুমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
জামায়াত আমিরের পক্ষে গণসংযোগ
• বিকাল ৪টা ৩০ মিনিট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে (ঢাকা-১৫ আসনে) গণসংযোগ করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব) হাসিনুর রহমানসহ কয়েকজন প্রাক্তন সেনা অফিসার।
তাসনিম জারার গণসংযোগ
• বিকাল ৪টা: বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত মুগদা এলাকায় গণসংযোগ করবেন ডা. তাসনিম জারা। গণসংযোগের ফাঁকে বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।



