Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

কাল বঙ্গভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:৫৬
কাল বঙ্গভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

গ্রাফিকস: আগামীর সময়

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত ভিআইপি অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং বঙ্গভবন ও আশপাশের এলাকায় সুশৃঙ্খল যানবাহন চলাচলের লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনসংলগ্ন নির্দিষ্ট কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য সাধারণ গাড়িচালকদের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরসংলগ্ন অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে দৈনিক বাংলা মোড় থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক বা পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে ইউবিএল ক্রসিং ও প্রেস ক্লাব হয়ে কিংবা অন্যান্য সুবিধাজনক বিকল্প রাস্তায় যাতায়াত করতে বলা হয়েছে।

এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া কিংবা ইউবিএল, নাইটিঙ্গেল ও ফকিরাপুল ক্রসিং হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই ট্রাফিক নিষেধাজ্ঞা বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই নিয়ন্ত্রণের ফলে নগরবাসীর যাতায়াতে যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডিএমপিবঙ্গভবনরাষ্ট্রপতির শপথ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise