Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

৪৫তম বিসিএস

চাকরি না হলে ‘আত্মাহুতির’ হুমকি গেজেটবঞ্চিতদের

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৩৪
চাকরি না হলে ‘আত্মাহুতির’ হুমকি গেজেটবঞ্চিতদের

সংগৃহীত ছবি

৪৫তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও গেজেটে বাদ পড়া ৫৪ প্রার্থীকে নিয়োগের দাবি জানিয়েছেন গেজেটবঞ্চিতরা। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাদের বিষয়ে সিদ্ধান্ত না নিলে রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতি’র কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘৪৫তম বিসিএসে বৈষম্যের শিকার গেজেটবঞ্চিতরা’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে প্রার্থীরা বলেন, নিয়োগের সব ধাপ পেরিয়ে পিএসসির সুপারিশ পেলেও তাদের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। বাদ পড়া প্রার্থীদের বড় একটি অংশ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তাদের কারও বিরুদ্ধে ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ নেই বলেও দাবি করেন তারা।

গেজেটবঞ্চিত নূরে আলম বলেন, ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশ পেয়ে তিনি বর্তমানে সহকারী পরিচালক পদে কর্মরত। অথচ ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েও তাকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। ৪৪তম বিসিএসে চাকরির ক্ষেত্রে ছাড়পত্র পেলেও ৪৫তম বিসিএসে কেন বাদ পড়লেন, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি।

আরেক প্রার্থী একরাম গাজী হৃদয় বলেন, তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েও গেজেটবঞ্চিত হয়েছেন। উপস্থিত কারও বিরুদ্ধে মামলা বা অপরাধের রেকর্ড নেই দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে কাউকে বঞ্চিত না করার প্রতিশ্রুতি সরকারকে বাস্তবায়ন করতে হবে।’

এর আগে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ করে। এতে পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ জনের মধ্যে ১ হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১০৫ জন গেজেটে স্থান পাননি।

তবে আন্দোলনকারীদের দাবি, সুপারিশপ্রাপ্তদের কেউ কেউ পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেননি, আবার কারও কাগজপত্রে সমস্যা ছিল। সবকিছু ঠিক থাকার পরও ৫৪ জনকে বাদ দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তাদের পুনরায় গেজেটে অন্তর্ভুক্ত করে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।

৪৫ বিসিএসগেজেটবঞ্চিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর