দয়াগঞ্জ রেললাইন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ রেললাইন ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহনেওয়াজ।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার রাতে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই শাহনেওয়াজ আরও জানান, ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন এবং ফুটপাতে ঘুমাতেন।




