Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

লোডশেডিংয়ের ধকল সিগন্যাল বাতিও অচল

  • সিটি করপোরেশনের সিগন্যাল বাতিতে আইপিএস ব্যাকআপ
  • ডিএমপির বাতিতে নেই বিকল্প ব্যবস্থা
  • হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়ছেন চালকরা
সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৫০
লোডশেডিংয়ের ধকল সিগন্যাল বাতিও অচল

সংগৃহীত ছবি

শুধু মানুষ নন, দেশে চলমান লোডশেডিংয়ের ধকল পোহাতে হচ্ছে ট্রাফিক সিগন্যাল বাতিকেও। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাচ্ছে এসব বাতি আর বিপাকে পড়ছে যানবাহনগুলো। সিগন্যাল বাতি বন্ধ হয়ে গেলে গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নাকি চলতে শুরু করবে, এখন সেটিও ভাবতে হচ্ছে চালকদের।

সবশেষ গত বুধবার রাতে বেশ বিড়ম্বনাতেই পড়তে হয় ঢাকার চালকদের। সেদিন একযোগে বিভিন্ন এলাকায় লম্বা সময় ধরে চলে লোডশেডিং। বেসরকারি চাকরিজীবী সোহাগ অফিস শেষে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। তিনি যখন শাহবাগ, মিন্টো রোড, কারওয়ান বাজার পার হচ্ছিলেন, তখন সেই এলাকায় বিদ্যুৎ ছিল না। বেশ কয়েকটি সিগন্যাল বাতি ছিল বন্ধ। ফলে তিনিসহ অন্য চালকরা পড়েছিলেন বিপদে।

আগামীর সময়কে তিনি বললেন, ‘শাহবাগ ও মিন্টো রোড এলাকার সব সিগন্যাল বাতি বন্ধ ছিল অনেক সময়। তখন গাড়ি চলবে, নাকি দাঁড়িয়ে থাকবে, কিছুই বোঝা যাচ্ছিল না। দেখলাম কোনো গাড়ি চলছে, আবার কোনোটি দাঁড়িয়ে আছে। এআই ক্যামেরা চালু আছে, নাকি বন্ধ আছে, সেগুলো বোঝা যাচ্ছিল না। যেখানে ৬০ সেকেন্ড অপেক্ষা করার কথা, সেখানে ২ মিনিট অপেক্ষা করলেও উল্টো পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়নি। কোনো পুলিশ সদস্যকেও দেখিনি যে কিছু জিজ্ঞেস করব।’

এ বিষয়ে জানতে কথা হয় বাংলা মোটরে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বললেন, ‘শাহবাগ ও মিন্টো রোডের সিগন্যালের কথা বলতে পারছি না। তবে বাংলা মোটরে লোডশেডিং হলেও ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। আমাদের আইপিএসে দুই থেকে আড়াই ঘণ্টা ব্যাকআপ দেয়। যা যথেষ্ট, কারণ ঢাকায় এত দীর্ঘ সময় লোডশোডিং হয় না।’

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় সিটি করপোরেশনের অধীন সিগন্যাল বাতিগুলোতে দুই থেকে আড়াই ঘণ্টা ব্যাকআপ পাওয়া যায়। কিন্তু ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে সিগন্যাল বাতি লাগিয়েছে, সেগুলোয় কোনো ব্যাকআপ নেই।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশান ২ থেকে ১ নম্বরের দিকে যাচ্ছিলেন প্রাইভেট কারচালক রায়হান। সিগন্যালে লাল বাতি থেকে সবুজ বাতি হওয়া মাত্রই চলতে শুরু করল তার গাড়ি। ঠিক সে মুহূর্তেই হলো লোডশেডিং আর বন্ধ হয়ে গেল সিগন্যাল বাতি। সেই মুহূর্তে চালক রায়হান কী করবেন বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি সবার মতো সিগন্যাল পার করলেন।

সে প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘সিগন্যালে সবুজ বাতি জ্বলছে, মাঝপথে হঠাৎ সব সিগন্যাল বাতিই বন্ধ হয়ে গেল। বোঝার উপায় নেই কী করব, পরে সব গাড়ির সঙ্গে আমিও সিগন্যাল পার হলাম।’

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান বললেন, ‘গুলশানের সব সিগন্যাল বাতি সিটি করপোরেশনের অধীন। এখানে লোডশেডিং হলে ব্যাকআপ হিসেবে আইপিএসের ব্যবস্থা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আইপিএস বিকল হয়ে পড়লে আমাদের ম্যানুয়াল সিস্টেমে কার্যক্রম চালাতে হয়।’

কারওয়ান বাজার থেকে ফার্মগেট ও বিজয় সরণি এই তিনটি সিগন্যাল সিটি করপোরেশনের অধীনে হওয়ায় এগুলোতে আইপিএসের ব্যাকআপ রয়েছে, জানালেন ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা। তবে দীর্ঘ সময় লোডশেডিং হলে বিপদে পড়তে হবে বলেও আশঙ্কার কথা বললেন।

লোডশেডিংয়ে ডিএমপির ট্রাফিক ব্যবস্থার কোনো ক্ষতি বা লোকসান হবে কি না, জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান আগামীর সময়কে বললেন, ‘ঢাকার সড়কগুলো আমরা সিগন্যাল বাতির আওতায় নেওয়ার চেষ্টা করছি। সিটি করপোরেশন ও ডিএমপি থেকে সিগন্যাল বাতি লাগানো হয়। সেক্ষেত্রে সিটি করপোরেশনের সিগন্যাল বাতিতে আইপিএসের ব্যাকআপ রয়েছে। তবে ডিএমপি থেকে যে সিগন্যাল বাতি করা হয়েছে, সেগুলোতে ব্যাকআপ নেই।’

লোডশেডিংয়ে সিগন্যাল বাতি বন্ধ হয়ে গেলে ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন তিনি। তার দাবি, মধ্যরাতে কিছুটা বিপাকে পড়লেও তিন ধাপে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টাই ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে বলেও জানিয়েছেন তিনি।

লোডশেডিংসিগন্যালঅচলট্রাফিকব্যাকআপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে