শুধু মানুষ নন, দেশে চলমান লোডশেডিংয়ের ধকল পোহাতে হচ্ছে ট্রাফিক সিগন্যাল বাতিকেও। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাচ্ছে এসব বাতি আর বিপাকে পড়ছে যানবাহনগুলো। সিগন্যাল বাতি বন্ধ হয়ে গেলে গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নাকি চলতে শুরু করবে, এখন সেটিও ভাবতে হচ্ছে চালকদের।
সবশেষ গত বুধবার রাতে বেশ বিড়ম্বনাতেই পড়তে হয় ঢাকার চালকদের। সেদিন একযোগে বিভিন্ন এলাকায় লম্বা সময় ধরে চলে লোডশেডিং। বেসরকারি চাকরিজীবী সোহাগ অফিস শেষে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। তিনি যখন শাহবাগ, মিন্টো রোড, কা...